সিভিক ভলান্টিয়ারদের একাধিক দাবিপূরণের আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বদল আসতে পারে সিভিক ভলান্টিয়ারদের উর্দিতেও, এনিয়ে তৈরি হয়েছে জল্পনা। আকাশি রঙের জামা এবং নীল রংয়ের প্যান্ট বদলে হতে পারে খাকি উর্দি, তেমনটাই সূত্রের খবর।
রাজ্যে সিভিক ভলান্টিয়ারদের হতে পারে পোশাক পরিবর্তন। এমনই জল্পনা তৈরি হয়েছে। পুলিশ ওয়েলফেয়ার কমিটির কর্তারা এই বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছেন। এই মর্মে নবান্নের কাছে একটি প্রস্তাবও পাঠানো হচ্ছে। যদিও, সরকারি ভাবে এই সিদ্ধান্ত এখনও গৃহীত হয়নি।
সরকারি ভাবে এই সিদ্ধান্ত এখনও গৃহীত হয়নি বলেই সূত্রের খবর। নবান্ন এই ব্যাপারে এখনও কোনও সবুজ সংকেত দেয়নি বলেই জানা যাচ্ছে । সূত্রের খবর, সেরকম হলে নির্বাচনের আগেই নবান্ন এই সিদ্ধান্ত গ্রহণ হতে পারে বলে মনে করা হচ্ছে।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

