সামনেই মাধ্যমিক পরীক্ষা রাজ্যে । এই পরীক্ষা এবং পরীক্ষার কর্মসূচি নিয়ে কম জলঘোলা হয়নি । আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য কলকাতা ট্রাফিক পুলিশের তরফ থেকে দেওয়া হল প্রেস বিবৃতিতে জানান হয়েছে, কলকাতা ট্রাফিক পুলিশের তরফ থেকে ২০২৪-এর মাধ্যমিক পরীক্ষার জন্য এটি প্রেস বিবৃতি প্রকাশ করা হলো। যেখানে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানিয়েছেন, ছাত্র-ছাত্রীদের যে কোন রকম বিপদ, বাধা বা অসুবিধা রোধ করার জন্য ০২.০২.২০২৪, ০৩.০২.২০২৪, ০৫.০২.২০২৪, ০৬.০২.২০২৪, ০৮.০২.২০২৪, ০৯.০২.২০২৪, ১০.০২.২০২৪ এবং ১২.০২.২০২৪ এই দিনগুলোতে সমস্ত ধরণের যানবাহন নিয়ন্ত্রিত হবে।
উল্লিখিত সমস্ত তারিখে সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত কলকাতা শহরের মধ্যে, কলকাতা পুলিশের আয়ত্তাধীন জায়গাগুলোতে সমস্ত ধরণের পণ্যবাহী যানবাহনের চলাচল সীমাবদ্ধ থাকবে৷
ব্যতিক্রম, জরুরী যানবাহন যেমন শুধুমাত্র এলপিজি সিলিন্ডার, পেট্রোলিয়াম, তেল, লুব্রিকেন্ট, অক্সিজেন, দুধ, ওষুধ, শাকসবজি,ফল, মাছ ইত্যাদি বহনকারী অত্যাবশ্যকীয় যানবাহনগুলি উপরে উল্লিখিত সমস্ত তারিখে সকাল ৮ টা পর্যন্ত অনুমোদিত হবে ৷ ২০২৪-এর মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলোর আশেপাশে এলাকায় ইমারজেন্সি কোনো পরিস্থিতি হলে, যদি কর্তব্যরত ট্রাফিক পুলিশ অফিসাররা মনে করেন তখন যানবাহন চলাচলকে ডাইভার্ট/নিয়ন্ত্রিত/সীমাবদ্ধ করা যেতে পারে। এই বিজ্ঞপ্তিগুলি সেই তারিখগুলিতে অন্যান্য সাধারণ বিধিনিষেধের পাশাপাশি বলবৎ থাকবে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

