ভুয়ো ইডি অফিসারকে উত্তেজিত জনতার মার!

মঙ্গলবার সল্টলেকের ইডি অফিসের বাইরে, ভুয়ো ইডি অফিসারকে উত্তেজিত জনতার মার । রক্তাক্ত অবস্থায় অভিযুক্তকে গাড়িতে করে নিয়ে যায় অভিযোগকারীরা ।

মঙ্গলবার দুপুরে, হাত বাঁধা ও গলায় ইডির ভুয়ো আই কার্ড বা পরিচয়পত্র ঝোলানো অবস্থায় এক ব্যক্তিকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নিয়ে আসে বেশ কিছু উত্তেজিত মানুষ । তাঁদের অভিযোগ নিজেকে ইডি অফিসার পরিচয় দিয়ে ওই ব্যক্তি তাঁদের পরিবারের মেয়ের সাথে বিয়ে করার ফন্দি আঁটে । এমনকি অভিযুক্ত ব্যক্তি ওই পরিবারের থেকে টাকা নিয়েছে বলেও দাবি করেন অভিযোগকারীরা । ইডি অফিসের সামনেই অভিযুক্তকে বেধড়ক মারধর করেন তাঁরা ।

এদিনের ঘটনায় জানা যাচ্ছে, অভিযুক্ত প্রদীপ সাহা সোনারপুরের বাসিন্দা । অভিযোগকারীরা জানান, বিরাটির বাসিন্দা একটি মেয়ের সঙ্গে সামাজিক মাধ্যমে তাঁর যোগাযোগ হয । এরপর তাঁদের মধ্যে পরিচিতি বাড়ে এবং অভিযুক্ত প্রদীপ সাহা নিজেকে ইডি অফিসার পরিচয় দিয়ে মেয়েটিকে বিয়ে করতে চান । এমনকি মেয়েটির সাথে বিয়ের কার্ড পর্যন্ত ছাপা হয়ে গিয়েছে বলে জানা যায় ।

এরপর মেয়েটির পরিবারের লোকেদের সন্দেহ হওয়ায় তাঁরা ইডি দফতরে এসে প্রদীপ সাহার সম্বন্ধে খোঁজ নিলে জানতে পারেন, ওই নামে কেউ ইডি অফিসে কাজ করেন না । এরপরই মঙ্গলবার প্রদীপ সাহাকে বেঁধে নিয়ে তাঁরা উপস্থিত হয় ইডির অফিসে । ইডি অফিসের বাইরে অভিযুক্ত প্রদীপ সাহাকে মারতে থাকেন তাঁরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube