পশ্চিম মেদিনীপুরের শালবনীর ১০ নম্বর কর্ণগড় অঞ্চলের মোহনপুর এলাকায় এক বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার হয় মঙ্গবার । এই মৃতদেহ উদ্ধার করাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় । এদিনের ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলছে বিজেপি । তবে সব অভিযোগ অস্বীকার করে তৃণমূল ।
ঘটনা সুত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মোহনপুর এলাকায় একটি কালভার্টের তলায় স্থানীয় বিজেপি কর্মী মিঠুন খামরুই-এর রক্তাক্ত মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা । এরপরই পুলিশে খবর দেওয়া হলে শালবনী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় । মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ ।
অন্যদিকে স্থানীয় বিজেপি নেতা গোপাল মিদ্যার অভিযোগ, এটি রাজনৈতিক হত্যা । যদিও এলাকার তৃনমূল উপপ্রধান প্রিয়াঙ্কা চক্রবর্ত্তীর দাবি, এটি নিছকই দুর্ঘটনা । এর সঙ্গে তৃণমূল কোন ভাবেই যুক্ত নয় । ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে শালবনী থানার পুলিশ । যদিও এখনও থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করেনি মৃতের পরিবারের লোক ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

