ফের মা ফ্লাইওভারে ঘটে গেল পথ দুর্ঘটনা । সকাল ৯ টা ৩০ মিনিট নাগাদ মা ফ্লাইওভারে ডিভাইডারে ধাক্কা মারে একটি শাটল্ গাড়ি । পুলিশের প্রাথমিক অনুমান নিয়ন্ত্রন হারিয়েই ঘটে এই দুর্ঘটনা ।
এদিনের ঘটনায় জানা যায়, দ্রুত গতিতে আসা সল্টলেকমুখী একটি শাটল্ গাড়ি দুর্ঘটনাটি ঘটায় । আইটিসি রয়াল বেঙ্গলের কাছে ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি । পুলিশ সূত্রে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা । তবে ঘাতক গাড়ির চালক পলাতক ।
সপ্তাহের ব্যস্ততম দ্বিতীয় দিনে এমন ঘটনাতে স্বাভাবিকভাবেই নাকাল হতে হয় অফিস যাত্রীদের । তবে এই ঘটনায় গুরুতর ভাবে কেউ আহত হয়নি বলেই জানা গিয়েছে । ঘাতক গাড়ির চালকের খোঁজ চলছে । সকাল সাড়ে ৯ টায় এই ঘটনা ঘটার পর তখন থেকে সকা ১০ টা ২০ মিনিট পর্যন্ত যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ছিল । সকাল ১০ টা বেজে ২০ মিনিট নাগাদ পার্ক সার্কাস মুখী গাড়ি গুলোকে আগে ছাড়া হয় তারপর ১০ টা ২৫ মিনিট থেকে সল্টলেক মুখী গাড়ি গুলো ছাড়া হয় বলে জানা যায় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

