নরেন্দ্রপুর স্কুলের মামলায় নির্দেশ কার্যকর করতে পারল না পুলিশ । বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশ মত গ্রেফতার করার কথা ছিল পুলিশের । তবে এখনও পর্যন্ত অধরা বিদ্যালয়ের প্রধানশিক্ষক ।
মাধ্যমিক পরীক্ষার আগে সবাইকে গ্রেফতার করতে হবে, যে কোনও মূল্যে, নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর। “কেন কেউ গ্রেফতার হল না, পুলিশ সুপারকে বলতে হবে, পুলিশের ওপর কোনও চাপ আছে নাকি?” জানতে চাইলেন বিচারপতি বিশ্বজিৎ বসু । বিচারপতি ক্ষুব্ধ পুলিশের ভূমিকা নিয়ে, “এই স্কুল নিয়ে বার বার বলার পরেও কমিশনার অফ স্কুল এডুকেশন কেন বসে আছেন? -আদালত স্কুল অফ এডুকেশন একটু সতর্ক হলে এমন ঘটনা ঘটত না, সরকারি আধিকারিক এমন ক্যাজুয়াল? গ্রেফতার কেন হল না? রাজনৈতিক রং যাই হোক। গ্রেফতার করতে হবে” স্পষ্ট জানালেন বিচারপতি বসু । পুলিশ সুপারের বক্তব্য মঙ্গলবারই দুপুর ২টোর মধ্যে জানাতে বললেন বিচারপতি ।
প্রসঙ্গত, গত ২৭শে জানুয়ারি নরেন্দ্রপুরে বলরামপুর এম এন বিদ্যামন্দিরে নজিরবিহীন ঘটনা ঘটে। ক্লাস নিচ্ছিলেন শিক্ষকরা। সে সময়ে দুষ্কৃতীরা ভিতরে ঢুকে শিক্ষকদের বেধড়ক মারধর করে। বাধা দিতে গিয়ে আক্রান্ত হয় ছাত্ররাও। স্কুলের এই ঘটনা ক্যামেরাবন্দি করেন কেউ। সেটিই ভাইরাল হয়ে পড়ে। ঘটনার দৃশ্য দেখে রীতিমতো স্তম্ভিত হয়ে পড়ে শিক্ষামহল। বিতর্কের ঝড় ওঠে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

