সুকান্ত গড়ে মুখ্যমন্ত্রী, কী দাবি জানালেন সুকান্ত?

উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী । সুকান্ত মজুমদারের লোকসভা কেন্দ্র বালুরঘাটে মঙ্গলবার যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেইখানেই সরকারি অনুষ্ঠান মুখ্যমন্ত্রীর । তার আগেই নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করে দাবি দাওয়া মুখ্যমন্ত্রীকে জানালেন সুকান্ত মজুমদার ।

সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সরকারি মেডিক্যাল কলেজের দাবি জানালেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। এই নিয়েই কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চিঠি লিখে একই দাবি জানান সুকান্ত। একই সঙ্গে ঠিক যখন মুখ্যমন্ত্রী সুকান্ত মজুমদারের লোকসভা কেন্দ্রে পা রাখবেন তার কয়েক ঘণ্টা আগে এবার সোশ্যাল মিডিয়ায় ফের মেডিক্যাল কলেজ নিয়ে দাবি জানালেন সুকান্ত মজুমদার।

সোমবার সামাজিক মাধ্যমে পোস্ট করে সুকান্ত মজুমদার লেখেন, “এই জেলার একজন জনপ্রতিনিধি হিসেবে আমি মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি যে , দক্ষিণ দিনাজপুর জেলায় মেডিক্যাল কলেজ ও হাসপাতাল তৈরি করা হোক।”

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube