পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’। প্রথম থেকেই পদে পদে বাধার সম্মুখীন হচ্ছে ন্যায় যাত্রা । রাজ্য সরকারের পূর্ণ সহযোগিতা পাচ্ছে না বলে বারংবার জানিয়েছে কংগ্রেস নেতৃত্ব । এইবার এই প্রসঙ্গে মুখ খুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ।
অধীর বলেন, “রাহুল গান্ধী যাত্রার প্রথম দিন থেকে বকশিরহাট থেকে এখনো পর্যন্ত প্রশাসনিক সহযোগিতা আমরা পাচ্ছি না। আমরা এটা আশা করিনি যে পশ্চিমবঙ্গে রাহুল গান্ধীকে এখানে অসহযোগিতার মধ্যে পড়তে হবে বাংলার সংস্কৃতি বাংলার ঐতিহ্য বাংলা ভাব মানুষ সব সময় অতিথি যারা তাদের প্রতি সহৃদয় আন্তরিকতা প্রকাশ করে থাকে আমাদের সংস্কৃতি বলে অতিথি দেব ভব।”
অধীর আরও বলেন, “ব্যক্তিগত কোন বিরোধ থাকতে পারে কিন্তু তোমার ঘরে এলে অতিয়তা করলে ত্রুটি করোনা রাহুল গান্ধীকে জহরলাল নেহরু ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি স্বাধীনতার আগে ব্রিটিশ দ্বারা হতে চাইিত হয়ে লাঞ্চিত হয়ে কারা বরণ করে স্বাধীনতা যুদ্ধে ।”
এদিন অধীর চৌধুরী কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও বলেন, “১০০ দিনের বকেয়া টাকা দেওয়া দরকার সাধারণ মানুষের আমাদেরকে ইনভল্ব করুন কলকাতায় ধরনা দিয়ে কী করবেন চলুন দিল্লিতে ধরনা দেবেন আপনি। একদিন নয় লাগাতার ২৮ দিন সিঙ্গুরে অনশন করেছিলে তো ১০০ দিনের কাজে বঞ্চিত মানুষদের জন্য চলুন একবার দিল্লিতে গিয়ে অনশন করবেন একমাস আমরাও থাকব।”
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

