সোমবার ব্যারাকপুরে বিজেপির আইন অমান্য আন্দোলনে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় । সেই ঘটনায় পুলিশ ১৩ জনকে গ্রেফতার করেছিল । যদিও তাঁদের মধ্যে ৮ জন ব্যক্তিকে গতকালই মুক্তি দেওয়া হয় । তবে বাকি ৫ জন অভিযুক্তকে আজ ব্যারাকপুর আদালতে পাঠায় টিটাগর থানার পুলিশ ।
জানা যাচ্ছে, ৫ জন ধৃতদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্ট করার পাশাপাশি পুলিশ কর্মীদের মারধরের অভিযোগও রয়েছে বলে জানা যায় । তাঁদের আজ ব্যারাকপুর আদালতে তোলা হবে বলে জানা যায় ।
প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যের একাধিক সমস্যা নিয়ে সোমবার ব্যারাকপুর শিল্পাঞ্চলে ছিল বিজেপির মিছিল । বিজেপির সঙ্গে রীতিমতো সংঘর্ষে জড়িয়ে পড়ে পদ্ম নেতৃত্ব । বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে থাকা সেই মিছিলকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর । বিরোধী দলের মিছিলকে আটকাতে তৎপর ছিল পুলিশ প্রশাসনও । মিছিল থেকে পুলিশকে উদ্দেশ্য করে ছোঁড়া হয় ইট! উত্তপ্ত পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে সক্রিয় হয়ে ওঠে পুলিশও । শুরু হয় জলকামানের ব্যবহার । সমর্থকদের উদ্দেশে পুলিশ লাঠি উচিয়ে তেড়ে যান এদিন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

