ভয়াবহ পথ দুর্ঘটনায় বাইক আরোহীকে পিষে দিল ট্রাক!

নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক পিষে দিল বাইক আরোহীকে । এখানেই শেষ নয়, এরপর সেটি ঢুকে পড়ল একটি বাড়ির ভিতর । ঘটনায় মৃত্যু হয় বাইক আরোহীর । এছাড়াও জখম হন ওই বাড়ির এক মহিলা ও শিশু । জামালপুরের কেরিলি এলাকার মেমারি তারকেশ্বর রোডের ঘটনা ।

জানা গিয়েছে, একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের এক মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে একটি ঘরে ঢুকে যায় এদিন । মোটর সাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান। ওই ঘরে থাকা এক মহিলা ও এক শিশুর অবস্হা আশংকাজনক। এদিনের ঘটনার প্রতিবাদে মৃতদেহ রাস্তায় ফেলে অবরোধ শুরু করেন স্থানীয় বাসিন্দারা । তাঁদের দাবি, অবিলম্বে এলাকায় সিভিক ভলান্টিয়ার মোতায়েন করতে হবে । জামালপুরের কেরিলি এলাকার মেমারি তারকেশ্বর রোডের ঘটনা ।

ঘটনার পর প্রায় ঘন্টা দেড়েক অবরোধ চলে । অবরোধের জেরে ব্যাহত হয় যান চলাচল । পরবর্তীতে পুলিশি আশ্বাসে অবরোধ তুলে নেন স্থানীয়রা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube