প্রবল শ্বাসকষ্ট নিয়ে সোমবার মেডিক্যাল কলেজে ভর্তি হলেন সঙ্গীত শিল্পী কবীর সুমন । অক্সিজেন সাপোর্ট সহ তাঁকে রাখা হয় সিসিইউ ওয়ার্ডে । বর্তমানে তাঁকে সুপার স্পেশালিটি ব্লকে রাকিহা হয় বলে জানা যায় । মূলত হৃৎপিণ্ডে সমস্যার কারণে বাড়িতে অসুস্থ বোধ করেন শিল্পী; তারপরেই তাঁকে হাসপাতালে আনা হয় ।
হাসপাতাল সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি । তবে তাঁর অবস্থার অবনতি হওয়ার জেরে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয় । প্রাথমিকভাবে জানা যায় শিল্পীর বুকে সংক্রমণ হয়েছে । তাঁর চিকিৎসার জন্য গঠন করা হয় একটি মেডিক্যাল টিম । একই সঙ্গে কিছু শারীরিক পরীক্ষাও করা হয় তাঁর ।
তাঁর চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ৪ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। একজন জেনারেল মেডিসিন, ক্রিটিকাল কেয়ার স্পেশালিস্ট, পালমোনোলজিস্ট বা চেস্ট মেডিসিন বিশেষজ্ঞ এবং একজন কার্ডিয়োলজিস্ট বা হৃদরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে ‘গানওয়ালা-র’ । তবে জানা যাচ্ছে, আপাতত স্থিতিশীল রয়েছেন তৃণমূলের প্রাক্তন সাংসদ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

