মহাত্মা গান্ধীর ৭৬ তম মৃত্যুবার্ষিকী তথা শহীদ দিবস উপলক্ষে গান্ধী মূর্তিতে মাল্যদান করেন রাজ্যপাল । ব্যারাকপুরে গান্ধী ঘাটে গান্ধী মূর্তিতে মাল্যদান করার পর রাজ্যপাল কলকাতার মেয়ো রোডে অবস্থিত গান্ধী মূর্তিতে মাল্যদান করেন মঙ্গলবার সকাল ১১ টায়। এদিন সাংবাদিকদের সামনে রাজ্যের রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস ১০০ দিনের বকেয়া টাকার ব্যাপারে বলেন, “আমি নিশ্চই আমার সাধ্যমত চেষ্টা করব। যাতে বাংলা তার প্রাপ্য পায়। দিল্লিতে সচিব পর্যায়ের বৈঠক হয়েছে। কথা হয়েছে। ইতিবাচক ফল পাওয়া যাবে।”
বাংলায় সন্ত্রাস ইস্যু নিয়ে রাজ্যপাল জানান, “এটা সত্যিই সবার কাছেই উদ্বেগের বিষয়। বাংলায় সন্ত্রাস ও দুর্নীতি বাড়ছে। এটা শেষ করতে হবে। যৌথ ভাবে। সবাই মিলে। দেখতে হবে এই দুটি বস্তু বাংলা থেকে যায়।”
শেখ শাহাজাহান প্রসঙ্গ উঠলে কার্যতই এড়িয়ে যান বোস । তিনি বলেন, “গান্ধীর এখানে এসে এই প্রশ্নের উত্তর দেওয়া সমীচীন নয়। আইন আইনের পথে চলবে। ধৈর্য ধরুন।”
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

