রাহুল গান্ধীকে খাওয়ানোর জন্য তৈরি হচ্ছে ৮.৫০ কেজি ওজনের ছানাবড়া !

রাহুলকে ছানাবড়া খাওয়ানোর জন্য তৈরি হচ্ছে ৮.৫০ কেজি ওজনের ছানাবড়া মিষ্টি । ইতি মধ্যেই পশ্চিমবঙ্গে চলছে রাহুল গান্ধীর নেতৃত্বে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’। একদা কংগ্রেস গড় হিসেবে পরিচিত মুর্শিদাবাদে পয়লা ফেব্রুয়ারি ভারত জোড়ো ন‍্যায় যাত্রা কর্মসূচিতে মুর্শিদাবাদে আসছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কিন্তু এবার আর ছানাবড়া বসে খাওয়ার সম্ভাবনা প্রথমে না থাকলেও তার জন্য তৈরি হচ্ছে ৮.৫০কেজি ওজনের ছানা বড়া মিষ্টি। তাকে উপহার হিসেবে তুলে দেওয়া হবে মিষ্টি।

২০০৯ ও ২০১৪ সালে পরপর দু’বার লোকসভা ভোটের প্রচারে এসেছিলেন বহরমপুরে রাহুল গান্ধী। তারমধ্যে একবার বহরমপুরে এফ ইউ সি মাঠে সভা ছিল তাঁর। সেবার বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ের মিষ্টির দোকানে বসে ছানাবড়া খেয়েছিলেন। সেই ছবি বাঁধিয়ে দোকানে টাঙিয়ে রেখেছেন ওই মিষ্টির দোকানের মালিক অরুণ দাস। তবে এবার তার হাতে মিষ্টি তুলে দেবেন টেক্সটাইল মোড় এলাকায়। আর এবার মিষ্টি তুলে দিলেই তিনবারের হ্যাটট্রিক করবেন মিষ্টি বিক্রেতা অরুণ দাস।

১লা ফেব্রুয়ারি উত্তরবঙ্গ সফর শেষ করেই ফরাক্কা দিয়ে মুর্শিদাবাদ জেলাতে প্রবেশ করবেন রাহুল গাঁধীর ন্যায় যাত্রা। বহরমপুর শহরের বিএসএনএল মোড় থেকে টেক্সটাইল হয়ে কান্দির নবগ্রাম পর্যন্ত হুড খোলা গাড়িতে যাবেন রাহুল গান্ধী বলে কংগ্রেস সুত্রে খবর। আর তখনই টেক্সটাইল কলেজ মোড়ের সামনে তাকে মিষ্টি উপহার দেওয়া হবে। আর সেই ৮.৫০ কেজি ওজনের ছানাবড়া মিষ্টি তৈরি চলছে ইতি মধ্যেই জোর কদমে।

মুর্শিদাবাদ জেলার বিখ্যাত মিষ্টি ছানাবড়া। আগেই ‘জিআই’ তকমা পেয়েছে। এই মিষ্টির কদর মুর্শিদাবাদ জেলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায়। তাই মুর্শিদাবাদের বিখ্যাত মিষ্টি উপহার হিসেবে তুলে দেওয়া হবে রাহুল গাঁধীকে। যা অধীর আগ্রহে অপেক্ষা করছেন পেশায় মিষ্টি বিক্রেতা অরুণ দাস।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube