স্কুলের সামনে আতসবাজি থেকে পুলকারে আগুন!

স্কুলের সামনে ছাত্রদের পটকা ফাটানোর সময় পটকা থেকে আগুন ছিটকে পুল কারে আগুন। আসানসোলের জেলাশাসকের কার্যালয়ের পাশে একটি বেসরকারী ইংরেজি মাধ্যম স্কুলের সামনে চাঞ্চল্য।

খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অভিযোগ, ওই বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের উঁচু ক্লাসের ছাত্ররা প্রায়শই স্কুলে আসার সময় স্কুলের সামনে পটকা ফাটায়। বারবার বারণ করা সত্ত্বেও তারা শোনে না। উল্টে চালককে মারধর করতে আসে বলে অভিযোগ।

এদিন এই আতসবাজি জ্বালানোর কারণে স্কুলের সামনেই দাউ দাউ করে জ্বলে ওঠে আস্ত একটি পুলকার । যদিও সেই সময় পড়ুয়ারা স্কুলের ভিতরে চলে যাওয়ায় হতাহতের খবর নেই ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube