উধাও শাহজাহান! আগাম জামিনের আবেদন আইনজীবীর

মঙ্গলবার ইডির বিশেষ আদালতে শেখ শাহজাহানের আইনজীবী জাকির হোসেনের তরফে আগাম জামিনের আবেদন জানানো হল।

মঙ্গলবার কলকাতার নগর দায়রা আদালতে শুনানি ছিল শেখ শাহজাহানের আগাম জামিন মামলাটির। সেই মামলা আদালতে শুনানির জন্য উঠতেই শাহজাহানের আইনজীবীরা প্রশ্ন তোলেন, কেন শাহজাহানকে তলব করছে ইডি? তাঁর বিরুদ্ধে তাঁদের হাতে কী প্রমাণ আছে? এরই জবাবে ইডি আদালতকে জানায়, যেহেতু শাহজাহানের আগাম জামিনের আবেদনটি সোমবারই জমা পড়েছে, তাই এ ব্যাপারে প্রস্তুত ছিল না ইডি। প্রমাণ দাখিলের জন্য আদালতের কাছে শনিবার পর্যন্ত সময় চায় তারা। এ কথা শুনে বিচারক শাহজাহানের মামলাটি শনিবার পর্যন্ত পিছিয়ে দেন। এ কথা শুনে শাহজাহানের আইনজীবীরা পাল্টা আদালতকে বলেন, সেক্ষেত্রে শনিবার পর্যন্ত যাতে শাহজাহানের বিরুদ্ধে কোনও কঠিন পদক্ষেপ না করা হয়, তার জন্য ‘নো-কোঅরসিভ অ্যাকশন’-এর নির্দেশ দিক আদালত। সে প্রসঙ্গেই উড়ে আসে ইডির আইনজীবীর মন্তব্য।

প্রসঙ্গত, ২৫ দিন পরও অধরা শেখ শাহজাহান। শেখ শাহজাহানকে আজ ইডি দফতর সল্টলেক সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথাও বলা হয়েছে ইডির তরফ থেকে। রেশন দুর্নীতিকাণ্ডে শেখ শাহজাহানকে তলব ইডির। ২৪শে জানুয়ারি শাহজাহানের একাধিক বাড়িতে তল্লাশি চালায় ইডি। বেশ কিছু নথিও ইডি উদ্ধার করে। সেই প্রেক্ষিতেই শাহজাহানকে তলব করে ইডি। আজ হাজিরা দেবেন শাহজাহান? উঠছে প্রশ্ন ।

উল্লেখ্য, এই প্রশ্ন যখন উঠছে, তখনই উল্লেখ্য যে প্রজাতন্ত্র দিবসের দিন এই শেখ শাহজাহান এরই ফেসবুক পেজে প্রজাতন্ত্র দিবস নিয়ে একটি কভার ফটো পোস্ট করতে লক্ষ্য করা যায়। যদিও তা তিনি নিমেষের মধ্যেই ডিলিট করে দেন। এর পরের সম্পূর্ণ যেটা বোঝা যাচ্ছে তিনি অন্তরালে থাকার চেষ্টা করছেন। কেনই বা তিনি অন্তরালে থাকছেন?? কোথায় আছেন তিনি?? আজ হাজিরা না দিলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আরো বড় পদক্ষেপ নিতে পারেন, শেখ শাহজাহানের বিরুদ্ধে এমনটাই ইডি সূত্রের খবর।

মূলত আজকে শেখ শাহজাহান PMLA-এর (preventional of money laundering act) 50 ধারায় নোটিশ পাঠিয়েছেন। এখন দেখার শেখ শাহজাহান তিনি নিজে ইডির ডাকে সাড়া দিয়ে হাজিরা দেন নাকি তার আইনজীবীকে পাঠিয়ে দেন ইডি দপ্তরে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube