২৩ সপ্তাহের যুবতীর গর্ভপাতের নির্দেশ দিলেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য্য। কলকাতা গলফগ্রীন এলাকার ২৭ বছরের যুবতীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে এলাকার এক যুবক বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছিল ২৮শে জুলাই ২০২৩ সালে। ওই যুবতীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ২১ সপ্তাহ মাথায় গত ১৮ই জানুয়ারি ২০২৪ সালে জানতে পারেন সে গর্ভবতী। এর পরেই ওই ধর্ষিতা দ্বারস্থ হন কলকাতা হাইকোর্টের।
ওই যুবতীর ভবিষ্যতের কথা মাথায় রেখে ২৩ সপ্তাহে গর্ভপাতের নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যর। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে অভিযুক্ত নিম্ন আদালত থেকে জামিনে মুক্তিও পান অভিযুক্ত।
এম আর বাঙুর হাসপাতালের গাইনোকোলজিস্ট বিভাগের ২ বিশেষজ্ঞ চিকিৎসক ও একজন শিশু বিভাগের চিকিৎসকের একটি মেডিকেল বোর্ড গঠন করে ওই ওই যুবতীর গর্ভপাত করার নির্দেশ বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যর। পাশাপাশি ওই যুবতীর শারীরিক কোন সমস্যা যাতে না হয় তাও নিশ্চিত করবেন এম আর বাঙ্গুর হাসপাতালের চিকিৎসকরা। ওই যুবতি কেমন রয়েছে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহতেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যর।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

