অগ্নিকাণ্ডের কবলে কারখানা!

সোমবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল জগৎবল্লভপুরে । স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় নেভানো হয় সেই আগুন । দমকল বাহিনী নয়, ঘণ্টা খানেকের চেষ্টায় স্থানীয়রা নেভালেন আগুন।ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুর থানার অন্তর্গত বড়ডিবা মল্লিক পাড়া এলাকায়।

স্থানীয়রা জানান, গতকাল রাতে প্রতিদিনের মতো কারখানার মালিক আক্তার মিদ্দা তাঁর ক্যাবিনেট কারখানা বন্ধ করে ওই কারখানার ওপরে একটি ঘরে ঘুমোতে যান । রাত ২টো ৩০ মিনিট নাগাদ হঠাৎ নিচে ক্যাবিনেট কারখানায় আগুন জ্বলতে দেখেন তিনি । তারপরেই তাঁরা বাড়ির ছাদে চলে যান, ও চিৎকার করতে থাকেন ।

তাঁর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে যান সেখানে । তাঁরাই জগৎবল্লভপুর থানায় খবর দেন । ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর থানার পুলিশ । কারখানার আশেপাশের তিনটি বাড়ি থেকে সাবমারসিবল পাম্পের সাহায্যে জল তুলে আগুন নেভানোর কাজ শুরু করেন স্থানীয় বাসিন্দারা । ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এদিন । স্থানীয়দের দাবি, শর্ট সার্কিট থেকে আগুন লাগে এদিন । গোটা ঘটনাটি পুলিশ খতিয়ে দেখছে বলেই খবর ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube