প্রায় ২৭ ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে । রবিবার কাটিয়ে আজ সোমবার, এখনও আউসগ্রামের অজয় নদে তলিয়ে যাওয়া ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি । সোমবার সকাল থেকে শুরু হয়েছে আবার তল্লাশি । আজও ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম নদী জুড়ে তল্লাশি চালায় ।
রবিবার সকালে নদ পার হতে গিয়ে অজয় নদে তলিয়ে যান রবি বাদ্যকর নামে এক ব্যক্তি । তাঁর বয়স হয়েছিল ৫০ বছর । ঘটনাটি ঘটেছে আউসগ্রামের অজয় নদে হালসি ডাঙ্গা ঘাটে । অন্য দিনের মতো এই দিনও সাইকেল চেপে ছোড়া গ্রাম থেকে বীরভূমের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন বলে জানা যায় । মাঝে অজয় নদ পার হতে গিয়েই কোনভাবে জলে পড়ে যান তিনি । গতকালই নদ থেকে তাঁর সাইকেলটি উদ্ধার করা গেলেও তাঁর বকনন খোঁজ মেলেনি । স্থানীয় পুলিশের সহযোগিতায় খোঁজাখুঁজির পর ডিজাস্টার ম্যানেজমেন্টের একটি টিম ঘটনাস্থলে পৌঁছয় ।
গতকালের পর তাঁকে উদ্ধার করতে আজ আবারও উদ্ধার কাজে নামেন ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম । তবে শেষ পাওয়া খবর অনুযায়ী তাঁর কোনও খোঁজ মেলেনি বলেই জানা যায় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

