উদ্ধার যুবকের মৃতদেহ, চাঞ্চল্য এলাকায়!

গলায় তার জড়ানো অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার হল মঙ্গলবার । রাজারহাট থানা এলাকায় রাস্তার পাশে বাঁশ বাগান থেকে উদ্ধার দেহ । ঘটনাস্থল রাজারহাট থানা এলাকার কাশীনাথপুর বাজারের অদূরে । ঘটনার তদন্তে নেমেছে রাজারহাট থানার পুলিশ ।

মঙ্গলবার সকালে রাজারহাট থানা এলাকার কাশীনাথপুর বাজার সংলগ্ন রাস্তার পাশে একটি বাঁশ বাগান থেকে এক যুবকের মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা । তার গলায় জিআই তার জড়ানো অবস্থায় ছিল বলে জানা যাচ্ছে । স্থানীয়রা আরও জানান, মৃতদেহর গায়ে জামা ছিল না তবে কালো প্যান্ট এবং পায়ে জুতো ছিল ।

এরপর স্থানীয়রা রাজারহাট থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে ওই এলাকাটি ঘিরে ফেলে । মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বলেই খবর । তবে ওই যুবকের নাম বা পরিচয় কিছু জানা যায়নি এখনও পর্যন্ত ।

এদিনের ঘটনায় পুলিশের প্রাথমিক অনুমান ওই যুবক লরির খালাশী হতে পারেন । একটি লরি করে মার্বেল আনা হয়েছিল । পরে খোঁজ চালিয়ে কাছেই রাস্তার পাশ থেকে লরিটি উদ্ধার করা হয় । পুলিশ সূত্রে খবর ওই লরিতে থাকা দু’জনকে আটক করা হয়েছে । তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । এই খুনের সম্পর্কে তারা কী জানে বা এই খুনে তাদের কোন হাত আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ । যদিও শেষ পাওয়া খবর অনুযায়ী মৃত ব্যক্তির নাম জানা যায়নি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube