উদ্ধার মহিলার মৃতদেহ, এলাকায় চাঞ্চল্য!

সোমবার হাওড়ার দাসপাড়ার নিকটবর্তী এলাকা থেকে উদ্ধার হল এক মহিলার মৃতদেহ । এই দেহ উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় । দেহটি ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ।

সোমবার রাজাপুর থানার অন্তর্গত কুলগাছিয়া তুলসিবেড়িয়া রোডে দাসপাড়ার কাছে রাস্তার ধারে হোগলা বন থেকে এক মহিলার দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য এলাকায় । সকালে স্থানীয় বাসিন্দারা দেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রাজাপুর থানার পুলিশ । দেহটি উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন । পরবর্তীতে দেহটি ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতার বয়স আনুমানিক ৫০ থেকে ৫৫ । মৃতদেহটি গলায় ওড়না ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায় । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান অন্য কোনও জায়গা থেকে দেহটি এনে সেখানে ফেলে দেওয়া হয়েছে । অজ্ঞাতপরিচয় ওই মৃতার পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে বলে খবর । ইতিমধ্যেই গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube