একদিকে বাড়ছে তাপমাত্রা, অন্যদিকে থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনাও

কলকাতায় এক ধাক্কায় অনেকটাই বাড়ল সর্বনিম্ন তাপমাত্রা বা রাতের তাপমাত্রা । আজ মঙ্গলবার কলকাতার ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা বা রাতের তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি । সর্বোচ্চ তাপমাত্রা বা দিনের তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩২-৯২ শতাংশ ।

কলকাতায় গতকাল মেঘমুক্ত পরিষ্কার আকাশ ছিল । আজ কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা আছে ২৫ শতাংশ কিন্তু বিকেলের দিকে এবং ৩১ তারিখ, ১ তারিখ এবং ২ তারিখ কলকাতায় মেঘলা আকাশ থাকবে বলেই জাঞ্চছে আবহাওয়া দফতর । তার সঙ্গে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে । তাপমাত্রার কথা যদি বলা হয় কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামী দু’দিনের মধ্যে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়বে । কলকাতার ক্ষেত্রে ৩১ তারিখকে ১৬ থেকে ১৭ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে তাপমাত্রার । সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রির কাছাকাছি । বড় কোন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই; তার জন্য কোন সতর্কবার্তাও নেই কলকাতায় ।

অন্যদিকে জানা যাচ্ছে, একটি সিস্টেম তৈরি হয়েছে ঝাড়খন্ড এবং তার সংলগ্ন অঞ্চলে । এর পাশাপাশি আমাদের সমগ্র রাজ্যে উচ্চচাপ বলয়ে রয়েছে যার জেরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যজুড়ে । এর ফলে, আজ অর্থাৎ ৩০ তারিখ বিকাল থেকে ফেব্রুয়ারি মাসের ২ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে, এমনটাই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতর । রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সব জেলাতেই আজ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

অপরদিকে পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় আজ দুপুরের পর থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । এবং ৩১ তারিখে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় । ২ ফ্রেব্রুয়ারি নদিয়া এবং তার সংলগ্ন জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে । আবার উত্তরবঙ্গে আজ দার্জিলিং,কালিম্পংয়ে ৩১ তারিখ এবং ১ তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube