সোমবার বিকেলের পর আবহাওয়া পরিবর্তন হতে পারে বঙ্গ জুড়ে। জানুয়ারি মাসের শেষে ফের বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে জানাচ্ছে হাওয়া অফিস। পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে ৩১শে জানুয়ারি রাতে। বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় তৈরি হবে। এর প্রভাবে সাগর থেকে প্রচুর জলীয়বাষ্প ঢুকবে।
সোমবার বিকেলের পর আবহাওয়ার পরিবর্তন হবে দক্ষিণবঙ্গে। আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে সম্পূর্ন মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন বেশিরভাগ জেলাতে। বিকেলের পর আবহাওয়ার পরিবর্তন হবে।
উত্তর-পশ্চিমের ঠাণ্ডা হাওয়ার বদলে পূবালী হওয়ার প্রভাব বাড়বে। মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। কলকাতা শহরের রাতের তাপমাত্রা ফের ১৬ ডিগ্রি থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে। উধাও হতে পারে শীতের আমেজ।
বুধ ও বৃহস্পতিবার অর্থাৎ জানুয়ারি মাসের শেষ দিন এবং ফেব্রুয়ারি মাসের প্রথম দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ এবং উত্তর ২৪ পরগনা, নদীয়া, এবং কলকাতা জেলাতে। বাকি জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে দার্জিলিঙে হালকা বৃষ্টি হতে পারে। কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলিতে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে সকালের দিকে কোল্ড ডে পরিস্থিতির মতো আবহাওয়া তৈরি হবে। পাহাড় সহ উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টি বাড়বে মঙ্গলবার থেকে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে।
রাতের তাপমাত্রা ১২.৯ ডিগ্রি থেকে বেড়ে ১৩.৬ ডিগ্রি হয়েছে। গতকাল দিনের তাপমাত্রা ২৩.৪ ডিগ্রি থেকে বেড়ে ২৩.৭ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ রাতে ৩৮ শতাংশ এবং দিনে থেকে ৯৩ শতাংশ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

