মুর্শিদাবাদে বাতিল হল ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’!

রাজনৈতিক টানাপোড়েনে অবশেষে বাতিল হল বহরমপুরে রাহুল গান্ধীর রাত্রিযাপন ও জনসভা। জেলা প্রশাসনের তরফ থেকে সভার অনুমতি না মেলায় শেষ মুহুর্তে এই বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বলে অভিযোগ তুলেছে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস। অন্যদিকে জেলা তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে, অতিথিকে অবশ্যই স্বাগত জানায় ঐতিহাসিক এই জেলার মানুষ ,তবে কংগ্রেসের এই ন্যায় যাত্রার সাথে কোনও সমর্থন নেই সাধারণ মানুষের, বলে দাবি জেলা তৃণমূল কংগ্রেসের।

পাশাপাশি এই বিষয়ে মুর্শিদাবাদ জেলা বিজেপির সরাসরি বক্তব্য, কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর রাজনৈতিক মেরুদণ্ড ভেঙে গিয়েছে তাই তিনি বহরমপুরে কংগ্রেসের সভা করতে ব্যার্থ হচ্ছেন। অথচ প্রশাসনের তরফ থেকে অনুমতি না পাওয়া গেলেও জেলায় বিজেপির সভা এখনও পর্যন্ত বানচাল করতে পারেনি কেউ। উল্লেখ্য, রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ আগামী ১লা ফেব্রুয়ারি প্রবেশ করার কথা রয়েছে মুর্শিদাবাদ জেলায়। ফরাক্কা দিয়ে প্রবেশ করে রঘুনাথগঞ্জ লালগোলা, ভগবানগোলা, লালবাগ হয়ে বহরমপুরে এসে স্টেডিয়াম ময়দানে রাত্রি যাপনের কথা ছিল সর্ব ভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর।

সূত্রের খবর, যেহেতু একইদিনে মুর্শিদাবাদে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাই ওইদিন সভা করার অনুমতি দেওয়া হচ্ছে না কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ।

বহরমপুরের Y.M.A ময়দানে একটি সভা করার কথা ছিল রাহুলের। কিন্তু শেষ অবধি জেলা প্রশাসনের অনুমতি না মেলায় বহরমপুরে রাহুল গান্ধীর রাত্রিযাপন ও জনসভা বাতিল হল অবশেষে। রাজ্য সরকার বা জেলা প্রশাসনের অসহযোগিতায় কখনই থেমে যাবেনা রাহুল গান্ধীর এই ন্যায় যাত্রা। তাই বহরমপুর সংলগ্ন কান্দির হাটপাড়া নবগ্রামে একটি মাঠে তাঁর রাত্রি যাপনের ও আয়োজন করা হচ্ছে বলে জানানো হয়েছে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube