জলকামান, টিয়ার গ্যাসে রণক্ষেত্র ব্যারাকপুর !

রাজ্যের একাধিক সমস্যা নিয়ে সোমবার ব্যারাকপুর শিল্পাঞ্চলে ছিল বিজেপির মিছিল । বিজেপির সঙ্গে রীতিমতো সংঘর্ষে জড়িয়ে পড়ে পদ্ম নেতৃত্ব । বিজেপির পক্ষ থেকে অভিযোগ আনা হয় মহিলাদের উপরও আক্রমণ করা হয় এদিন । বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে থাকা সেই মিছিলকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর ।

এদিন বিরোধী দলের মিছিলকে আটকাতে তৎপর ছিল পুলিশ প্রশাসনও । লালকুঠির কাছে ব্যারিকেডের মুখে আটকে যেতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে । বাঁশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে পদ্ম শিবিরের সমর্থকরা ।

এদিন মিছিলে একত্রিত হয়েছিলেন বহু মানুষ । মিছিল থেকে পুলিশকে উদ্দেশ্য করে ছোঁড়া হয় ইট! উত্তপ্ত পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে সক্রিয় হয়ে ওঠে পুলিশও । শুরু হয় জলকামানের ব্যবহার । সমর্থকদের উদ্দেশে পুলিশ লাঠি উচিয়ে তেড়ে যান এদিন । তবে এদিন মহিলাদের উপর আক্রমণ হওয়াতে মহহিলা কমিশনে যাওয়ার কথাও জানান সুকান্ত মজুমদার ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube