সিউড়িতে তৃণমূল সিপিআইএম দ্বন্দ্ব । মেলা করা নিয়ে শুরু হয় সমস্যা । শেষ হয় বোমাবাজিতে । ঘটনায় আহত ৩ । স্বাভাবিকভাবেই বোমাবাজির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ।
গ্রামে মেলা করা নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ, বোমাবাজি। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সাঁইথিয়া থানা এলাকার সল্পা গ্রামে। ঘটনায় আহত তিনজনকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হয়েছে। যদিও আহতদের দাবি, তাঁরা তৃণমূল করেন। সিপিএমের লোকজন তাঁদেরকে মারধর করেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামে বুধবার একটি মেলা হওয়ার কথা রয়েছে। সেই মেলাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। তাতেই তিনজন আহত হন। তাঁদের মধ্যে একজন আহত তৃণমূলের বুথ সভাপতি। বাকি দু’জনও তৃণমূল কর্মী । সিউড়ি হাসপাতালে চিকিৎসাধীন তিনজনেই । ঘটনাকে কেন্দ্র করে গ্রামে উত্তেজনা রয়েছে। ঘটনাস্থলে পৌছেছে সাঁইথিয়া থানার পুলিশ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

