নরেন্দ্রপুর ঘটনায় প্রধান শিক্ষককে গ্রেফতারের নির্দেশ হাইকোর্টের

নরেন্দ্রপুরে বলরামপুর এম.এন. বিদ্যামন্দিরের স্কুলে শিক্ষকদের ওপর হামলার ঘটনায় ঘটনায় প্রধান শিক্ষককে গ্রেফতারির নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। গত ২৭ শে জানুয়ারি স্কুলে হামলার ঘটনা ঘটে। প্রধান শিক্ষকের নির্দেশে এই ঘটনা ঘটে বলে অভিযোগ।

আদালতের নির্দেশে সোমবার কলকাতা হাইকোর্টে হাজিরা দিলেন নরেন্দ্রপুর থানার আইসি। হামলার ঘটনায় যুক্ত থাকার অভিযোগে হেডমাস্টার সহ এসআইআরএ নাম থাকা সমস্ত অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করার নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর। আজকে অর্থাৎ সোমবার রাতের মধ্যেই গ্রেফতার করতে হবে প্রধান শিক্ষককে, নির্দেশ বিচারপতির বিশ্বজিৎ বসুর।

প্রধান শিক্ষক-সহ বাকি অভিযুক্তদের গ্রেফতারির নির্দেশ দিয়েছেন বিচারপতি। আপাতত স্কুলে ঢুকতে পারবেন না ওই প্রধান শিক্ষক। সোমবার রাতের মধ্যেই গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। আপাতত স্কুলে ঢুকতে পারবেন না ওই হেডমাস্টার। বাকি শিক্ষকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, নির্দেশ আদালতের।

এরই মাঝে মাধ্যমিক পরীক্ষার জন্য নতুন সেন্টার ইনচার্জ নিয়োগ করবে বলে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। “কারা স্কুলে লুঠ পাট চালালো ? পঞ্চায়েত সদস্যরা ? তারা কিভাবে শিক্ষা ব্যবস্থায় উৎসাহী হয়ে পড়ল ?” এদিন হাইকোর্টে প্রশ্ন করেন বিচারপতি বিশ্বজিৎ বসু।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube