স্কুল খুললেও আতঙ্কের ছবি স্পষ্ট নরেন্দ্রপুরের বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দিরে । ৭০০ জনের বেশি ছাত্রছাত্রীর সংখ্যা থাকলেও এদিন উপস্থিত হয়েছেন মাত্র ৭০ জন । শিক্ষক এবং অশিক্ষক কর্মীর সংখ্যা যেখানে ৫০ এর মতো সেখানে এদিন উপস্থিত হয়েছেন মাত্র ১৭ জন । অধিকাংশ ক্লাসরুমই ফাঁকা হয়ে পড়ে রয়েছে । মাত্র ১৪ জন শিক্ষক উপস্থিত ছিলেন সোমবার । তাদের নিয়েই কোন রকমে চলছে স্কুল ।
প্রসঙ্গত, শনিবার এই স্কুলেই হামলার ঘটনা ঘটে । হামলার জেরে বেশ কয়েকজন শিক্ষক-শিক্ষিকা আক্রান্ত হন । ঘটনায় প্রধান শিক্ষক সহ পঞ্চায়েত সদস্য এবং বেশ কিছু প্রভাবশালীর নামে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । ইতিমধ্যে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ । স্কুল চললেও এদিন বিদ্যালয়ে আসেননি প্রধান শিক্ষক সৈয়দ ইমতিয়াজ আহমেদ । জানা যায় তাঁর নামেও হামলায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের হয়েছে থানায় ।
অনেক ছাত্র-ছাত্রীই স্কুলে এসেও বাড়ি চলে গিয়েছে বলে দাবি । আক্রান্ত শিক্ষকরা থানায় অভিযোগ জানানোর পাশাপাশি জেলার পুলিশ সুপার এবং শিক্ষা দফতরের কাছেও অভিযোগ জানিয়েছেন । তাঁদের দাবি অবিলম্বে প্রধান শিক্ষককে গ্রেফতার করতে হবে অথবা এই বিদ্যালয় থেকে অপসারিত করতে হবে ।
তবে স্কুলের এই হামলার ঘটনায় স্কুলের যে ক্ষতি হয়েছে তা স্বীকার করে নিয়েছেন এদিন উপস্থিত শিক্ষক ও ছাত্রছাত্রীরা । সবাই চান আবার স্বাভাবিক অবস্থায় ফিরুক তাঁদের এই প্রিয় স্কুল । ফাঁকা স্কুল মাঠ ক্লাসরুমের অধিকাংশ বেঞ্চ জানিয়ে দিচ্ছে এখনও কতটা আতঙ্কে রয়েছে ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকারা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

