এই রাজ্যের লক্ষ লক্ষ মিড-ডে মিল কর্মীরা নামমাত্র মাসিক ভাতায় স্কুলে রান্নার কাজ করলেও রাজ্য এবং কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের প্রতি খুবই উদাসীন। সরকারি কর্মীদের স্বীকৃতি, বেতন-ভাতা বৃদ্ধি সহ একাধিক দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে।
মিড ডে মিল কর্মীদের বিক্ষোভ মিছিল শহরে । মিছিল ঘিরে সোমবার কার্যত থমকে গেল ডোরিনা ক্রসিং চত্বর। একাধিক দাবিকে সামনে রেখে মিড ডে মিল কর্মী ঐক্যমঞ্চ। এদিন সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের ডাক দেন মিড ডে মিল কর্মীরা। বেতন বৃদ্ধি-সহ একাধিক দাবিতে পথে নামেন তাঁরা। তাঁরা এদিন দাবি করেন, আজই মুখ্যমন্ত্রী বা কোনও ক্যাবিনেট মিনিস্টারকে তাঁদের সঙ্গে সাক্ষাৎ করতে হবে। কোনও প্রোজেক্ট ম্যানেজারের সঙ্গে তাঁরা কথা বলতে নারাজ। প্রায় ৫০ মিনিটের উপরে ডোরিনা ক্রসিং অবরুদ্ধ হয়ে পড়ে। এখান থেকে ওয়াই চ্য়ানেলে যান মিড ডে মিল কর্মীরা। শিক্ষা দফতরের যুগ্ম সেক্রেটারির কাছে ডেপুটেশন দেবেন তাঁরা।
স্কুলের মিড-ডে মিলের রন্ধন কর্মীদের প্রতি দীর্ঘ বঞ্চনার প্রতিবাদে এবং বাচ্চাদের খাবারের বরাদ্দ বৃদ্ধির দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে রাজ্যের মিড-ডে মিল কর্মী সংগঠনগুলির যৌথ মঞ্চ ‘মিড-ডে মিল কর্মী ঐক্য মঞ্চ’ এবং ‘পশ্চিমবঙ্গ স্বরোজগারী ও রাঁধুনি ইডনিয়ন’ এর আহ্বানে ২৯ জানুয়ারি সোমবার শিয়ালদহ এবং হাওড়া স্টেশন থেকে দুটি মিছিলের ডাক দিয়েছেন তারা। এই মিছিল দু’টি রাজা সুবোধ মল্লিক স্কোয়ার হয়ে ধর্মতলার ওয়াই চ্যানেলে এসে সংযুক্ত হয়। স্থায়ীকরণ এবং বেতন বৃদ্ধির দাবিতে মিড-ডে মিল কর্মীদের এই বিক্ষোভে বেশ কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে ধর্মতলা চত্বর।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

