বিজেপি সমর্থকদের বিরুদ্ধে মিথ্যে মামলা! প্রতিবাদে দিলীপ ঘোষের নেতৃত্বে আন্দোলন

অন্যায়ভাবে বিজেপি কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে মিথ্যে মামলা এনে তাঁদের ফাঁসানো হচ্ছে বলে আনা হয় অভিযোগ । রাম মন্দির উদ্বোধনের দিন জেলার বিভিন্ন প্রান্তে পুলিশের বাধা দান সহ একাধিক দাবিতে মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের নেতৃত্বে পশ্চিম মেদিনীপুর পুলিশ সুপারের অফিস ঘেরাও ও আইন অমান্যের ডাক দেয় জেলা বিজেপি নেতৃত্ব ।

সোমবার সকাল থেকে পুলিশ সুপারের কার্যালয় সহ আশেপাশের এলাকা কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলা হয় । এছাড়াও ১০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয় । আজকের এই কর্মসূচির আগে থেকে পুলিশ সুপারের কার্যালয় থেকে প্রায় ২০০ মিটারের মধ্যে পঞ্চাশটিরও বেশি সিসিটিভি ক্যামেরা লাগানো হয় বলে জানা যায় ।

প্রসঙ্গত জানা যায়, বিজেপির এই আইন অমান্য আন্দোলনকে সফল করার জন্য জেলা জুড়ে বিভিন্ন স্থানে প্রচার কর্মসূচিতে নামেন বিজেপি কর্মী সমর্থকরা । তাঁদের মধ্যে বেশ কিছু জনকে জেলার বিভিন্ন স্থানে আটক করে পুলিশ প্রশাসন । এদিন তারও প্রতিবাদে এই বিক্ষোভ আন্দোলন দেখান বিজেপি কর্মী সমর্থকরা ।

উক্ত কর্মসূচিতে পুলিশের ব্যারিকেডে বাধা পেয়ে বিজেপি কর্মীরা ও নেতৃত্বরা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে রাস্তায় বসে পড়েন এবং বিক্ষোভ দেখাতে থাকেন । বেশ কিছুক্ষণ এই বিক্ষোভ কর্মসূচির পর উক্ত স্থানের পার্শ্ববর্তী এলাকায় একটি অস্থায়ী মঞ্চে এই আইন অমান্য আন্দোলন কর্মসূচিকে কেন্দ্র করে একটি সভারও আয়োজন করেন তাঁরা । সেখানে উপস্থিত ছিলেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ সহ বিজেপির জেলা, ব্লক এবং অঞ্চল স্তরের নেতৃত্বরা । এদিনের এই সভাস্থলে বক্তব্য রাখতে গিয়ে চাঁচা ছোলা ভাষায় পুলিশকে আক্রমণ করে বক্তব্য তুলে ধরেন উপস্থিত বিজেপি নেতৃত্বরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube