এক সপ্তাহেই পশ্চিমবঙ্গে সিএএ, দাবি শান্তনু ঠাকুরের!

লোকসভা নির্বাচনের আগেই ফের সিএএ তোপ কেন্দ্রীয় জাহায প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের । তবে একই সঙ্গে এবার সময়ও বেঁধে দিলেন তিনি । রবিবার দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের সভা থেকে তিনি জানান আগামী এক সপ্তাহে পশ্চিমবঙ্গ ও দেশের অন্যান্য রাজ্যেও নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকরী হতে চলেছে ।

রাজ্যে মতুয়া সম্প্রদায়ের মানুষদের বঞ্চনার কথা তুলে ধরে এদিন নাগরিকত্ব আইন লাগু করার কথা জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী । আগেও রাজ্যে এসে সিএএ নিয়ে সরব হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । তিনিও জানান পশ্চিমবঙ্গে সিএএ লাগু হওয়ার কথা । রবিবারের সভামঞ্চ থেকে তাঁর আরও প্রশ্ন, রাজ্য সরকার যেখানে বলে, আধার কার্ড ও ভোটার কার্ড থাকলেই মানুষ নাগরিক হিসেবে গণ্য হবেন ও ভোট দিতে পারবেন; সেখানে কেন বহু মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না?

তবে এই বিষয়ে চুপ নেই ঘাসফুল শিবিরও । ইতিমধ্যেই শশী পাঁজা জানান, যাদেরকে নাগরিকত্ব দেওয়ার কথা বারবার তোলা হচ্ছে তাঁরা ইতিমধ্যেই দেশের নাগরিক হয়ে গিয়েছেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube