বঙ্গে রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র সহযোগিতা করছে না ঘাসফুল শিবির । বারংবার অশান্তির মুখে পড়তে হয়েছে ন্যায় যাত্রাকে । আগামী ৩১শে জানুয়ারি ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ আসবে মালদহে। উপস্থিত থাকবেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তবে মধ্যাহ্নভোজনের জন্য সরকারি গেস্ট হাউস পেলেন না তিনি। বাধ্য হয়ে স্থানীয় ক্লাবেই তাঁর আহারের ব্যবস্থা করেছে জেলা কংগ্রেস।
সরকারি গেষ্ট হাউসে কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গাঁন্ধীকে মধ্যাহৃভোজ করার অনুমতি দিল না মালদা জেলা প্রশাসন। ৩১জানুয়ারী মালদাতে প্রবেশ করবে কংগ্রেসের ন্যায় যাত্রা। তাই সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গাঁন্ধীর মধ্যাহৃভোজের আয়োজন করা হয়েছিল রতুয়া থানার ভালুকার সেচ দপ্তরের গেষ্ট হাউসে। জেলা কংগ্রেসের পক্ষ থেকে প্রশাসনের কাছে লিখিত আবেদনও করা হয়। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তা নাকচ করে দেওয়া হয়েছে। বাধ্য হয়ে রতুয়ার দেবীপুর সানডে ক্লাবে মধ্যাহৃভোজ করবেন রাহুল গান্ধী।
জেলা তৃণমূল সূত্রে খবর, এখন রাজ্য সরকারের বিভিন্ন মেলা চলছে। সেই কারণে সরকারি গেস্ট হাউসগুলি আগে থেকেই বুকিং রয়েছে রাজ্যের বিভিন্ন মন্ত্রী ও আধিকারিকদের জন্য। আগে থেকে জানা ছিল না বলেই গেস্ট হাউস দেওয়া সম্ভব হয়নি।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

