বাম পক্ষ আগেই জানিয়েছিল, বঙ্গে রাহুল গান্ধীর “ভারত জোড়ো ন্যায় যাত্রা”য় যোগ দিতে পারে তাঁরা । তৃণমূল যোগ না দিলে তাঁরা যোগ দেবে। এখনও পর্যন্ত তৃণমূলের যোগদানের সম্ভাবনা দেখা যায়নি। উপরন্তু, তৃণমূল শিবিরের অসহযোগিতাই লক্ষ্য করা গিয়েছে । বাম নেতৃত্বের বক্তব্য, রাহুলের ‘ন্যায় যাত্রা’য় সিপিএম উপস্থিত থাকবে বঙ্গে। এখনও পর্যন্ত তেমনটাই স্থির হয়েছে।
আলিমুদ্দিন সূত্রে খবর, মালদহ-মুর্শিদাবাদে ‘ন্যায় যাত্রায়’ থাকতে চলেছেন একাধিক বাম নেতৃত্ব। ইতিমধ্যে সিপিএম নেতৃত্বের কাছে এ হেন আবেদন করেছেন কংগ্রেস নেতৃত্ব। আর সিপিএম-এর সর্বোচ্চ স্তর ‘ন্যায় যাত্রায়’ রাজ্য সিপিএম নেতৃত্বকে যোগদানের অনুমোদন দিয়েছে বলে খবর।
সিপিআইএম নেতৃত্ব আগেই জানিয়ে দিয়েছিল, ন্যায় যাত্রায় তৃণমূল যোগ না দিলে তবেই তাঁরা যোগ দেবে। এখনও পর্যন্ত তৃণমূলের যোগদানের সম্ভাবনা দেখা যায়নি । বাম নেতৃত্বের বক্তব্য, রাহুলের ‘ন্যায় যাত্রায়’ সিপিএম উপস্থিত থাকবে। এখনও পর্যন্ত তেমনটা স্থির রয়েছে। তবে তাঁরা নজরে রাখছেন তৃণমূল কী করে। সেই অনুযায়ী তাঁরাও এগোবেন।
বাম শিবির সূত্রে জানা গিয়েছে, আগামী ৩১শে জানুয়ারি রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ আসার কথা মালদহে। সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে শতরূপ ঘোষের। মুর্শিদাবাদে ‘ন্যায় যাত্রা’ পৌঁছনোর কথা ১লা ফেব্রুয়ারি। সেখানে উপস্থিত থাকতে পারেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কেও সেখানে থাকার জন্য সিপিআইএম নেতৃত্বের কাছে আবেদন করেছেন কংগ্রেস নেতৃত্ব। এরপর ২ ফেব্রুয়ারি ‘ন্যায় যাত্রা’ যাওয়ার কথা বীরভূমে। সেখানে রাহুলকে সঙ্গ দিতে পারেন বাম নেতা সুজন চক্রবর্তী।
প্রসঙ্গত, কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বাংলায় একাই লড়বে তৃণমূল। এই বক্তব্যের দু’দিনের মধ্যেই রাহুলের ন্যায় যাত্রা বঙ্গে সেই প্রসঙ্গে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের জানিয়েছিলেন, রাহুল গান্ধীর বাংলায় আসার কথা কংগ্রেসের তরফে তাঁকে জানানো পর্যন্ত হয়নি। বলেছিলেন, “জোটের শরিক হিসেবে সৌজন্যের খাতিরেও তো জানাতে পারত, দিদি আপনার রাজ্যে যাচ্ছি।” এ দিকে, বাম পক্ষ প্রথম থেকেই বলেছিল ন্যায় যাত্রায় তৃণমূল পাশে থাকলে তাদের পাশে পাবে না কংগ্রেস। এখনও পর্যন্ত ন্যায় যাত্রায় তৃণমূল থাকছে না বলে জানা যাচ্ছে। তাই বলাই যায় নয় ন্যায় যাত্রায় বঙ্গে রাহুল পাশে পেতে পারে বাম শিবিরকে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

