উত্তর ২৪ পরগনার গারুলিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গঙ্গার তীরবর্তী কাঙালিঘাটে দীর্ঘদিন ধরেই চলছিল ভাঙনের সমস্যা । সেই সমস্যা মেটাতে রাজ্য সেচ দফতর ও গারুলিয়া পৌরসভার উদ্যোগে দেড় কোটি টাকা খরচ করে শালবল্লা দিয়ে ভাঙন রোধ করার কাজ শুরু করা হয় । তবে এই পদ্ধতি সম্পূর্ণ অবৈজ্ঞানিক ও এর জেরে টাকার অপচয় হচ্ছে বলে মনে করছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং । এই কাঙ্গালি ঘাট এলাকায় ভাঙনের জেরে এর আগেও আটটি বাড়ি ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছিল, এবারেও তিনটি বাড়িতে ফাটল দেখা যায় বলে স্থানীয় বাসিন্দাদের দাবি ।
তবে এই পদ্ধতি সম্পূর্ণ অবৈজ্ঞানিক ও এর জেরে টাকার অপচয় হচ্ছে বলে মনে করছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং । সোমবার দুপুরে কাঙালিঘাট অঞ্চল পরিদর্শন করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বললেন তিনি । এদিন তিনি গঙ্গার তীরবর্তী কাঙালিঘাটের ভাঙন পরিস্থিতি ও সেচ দফতরের কাজ পরিদর্শন করার পাশাপাশি এলাকার বাসিন্দাদের সঙ্গে কথাবার্তাও বলেন । এবিষয়ে তিনি বলেন, যেভাবে কাজ চলছে তা একেবারেই অবৈজ্ঞানিক ।এই পদ্ধতিতে এর আগেও কাজ করা হয়েছিল তবে তাতে কোন লাভ হয়নি । এর বদলে পাথরের বোল্ডার দিয়ে এই কাজ করলে অনেক ভালো কাজ হবে বলে তিনি মনে করেন ।
একই সঙ্গে ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং জানান, এই বিষয়ে যদি তাঁর সাংসদ তহবিলের কোন সহযোগিতা লাগে তাও তিনি করতে রাজি আছেন । এ বিষয়ে তিনি আজই গারুলিয়া পৌরসভার পৌরপ্রধানের সাথে কথাবার্তা বলেন । বিষয়টা ভেবে দেখে সেচ মন্ত্রীর সাথে কথা বলবেন বলে জানালেন গারুলিয়া পৌরসভার পৌরপ্রধান রমেন দাস ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

