দলিল করে দেওয়ার নাম করে নেওয়া হচ্ছিল টাকা! সেই টাকা নেওয়ার ভিডিওটিই ( ভিডিও-র সত্যতা যাচাই করেনি নিউজ টাইম ) এবার ভাইরাল হয়ে গেল সামাজিক মাধ্যমে । শুরু হয়ে যায় শোরগোল । ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলায় ।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে তৃণমূলের আইএনটিটিউসির হরিহরপাড়া ব্লক সভাপতি আব্দুস সামাদ ওরফে সেন্টু । জমির দলিল করে দেওয়ার নাম করে টাকা নিতে দেখা যায় তাঁকে । সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল পড়ে গেল নেট দুনিয়ায় ।
এর আগেও এই নেতার বিরুদ্ধে পোস্টার পড়েছিল বলে দাবি অনেকের । তবে এই বিষয়ে তাঁর দাবি, এটা অনৈতিক কিছু না । এদিন তিনি তাঁর পাশে পেয়েছেন হরিহর পাড়ার বিধায়ককেও । হরিহর পাড়ার বিধায়ক নিয়ামত শেখের দাবি, এটা করার মতো মানুষ আব্দুস সামাদ নন । তবে ঠিক কী হয়েছে তা খোঁজ নিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি । তিনি আরও জানান, ” অনেক সময় দুই নম্বরী দলিল হয় সে বিষয়ে আমরা নজর রেখেছি” ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

