কেন্দ্রকে ডেডলাইন বেঁধে দিলেন মমতা, কোন প্রসঙ্গে?

জেলা সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । লোকসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গে গিয়েছেন মুখ্যমন্ত্রী । সোমবার কোচবিহারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলার পরিষেবা প্রদান অনুষ্ঠানে সকালে সার্কিট হাউস থেকে পায়ে হেঁটে জনসংযোগ সারতে সারতে কোচবিহার রাসমেলা ময়দানে এসে পৌঁছন তিনি।

সরকারি অনুষ্ঠান থেকে কেন্দ্রকে তোপ মমতার । মুখ্যমন্ত্রী ১০০ দিনের টাকা প্রসঙ্গে কেন্দ্রকে বিঁধে বলেন, এক পয়সাও দেয়নি, আমরা গরীব লোকেদের কাজ করিয়েছি টাকা দিয়ে । ১ তারিখের মধ্যে আমাদের ১০০ দিনের কাজের টাকা দিতে হবে কেন্দ্রকে” কার্যত কেন্দ্রকে ডেডলাইন দিলেন মমতা । মুখ্যমন্ত্রী আরও বলেন, “ওঁরা না দিল বয়েই গেল” । এদিন জলপাইগুড়িতে ১০ হাজার শ্রমিককে পাট্টা দেওয়ার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, “২০১৫ সালের পরে কোচবিহারে ট্যাক্স বাড়ায়নি। অনেকের বাড়িতে নোটিশ গিয়েছে। আমি জানাচ্ছি এটা আপাতত বন্ধ থাকবে। রবীন্দ্রনাথ ঘোষ ও অভিজিৎ ভৌমিককে আমি কথা বলে জানিয়েছি।”

পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীগুলিকে সরকারি সাহায্য দেওয়া নিয়েও বড় আশ্বাস দিয়ে অন্য বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “সেল্ফ হেল্প গ্রুপ আমরা সাহায্য করি। কিন্তু অনেকে তলায় তলায় কথা বলছেন। তারা অন্য রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখছেন আমি শুনেছি। তাদের বলব কাজ আমরা করে দিই। আমাদের ওপর ভরসা রাখুন।” বলাই যায়, উত্তরবঙ্গে জমি ফেরত পাওয়ার চেষ্টায় মরিয়া ঘাসফুল শিবির ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube