ইডি দফতরে হাজিরার নির্দেশ শেখ শাহজাহানকে, কেন্দ্রীয় আধিকারিকদের হাতে শাহজাহানের ‘কল ডিটেইলস’!

২৪ দিন পার এখনও অধরা শেখ শাহজাহান। শেখ শাহজাহানকে সোমবার ইডি দফতর সল্টলেক সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথাও বলা হয়েছে ইডির তরফ থেকে। রেশন দুর্নীতিকাণ্ডে শেখ শাহজাহানকে তলব ইডির। ২৪শে জানুয়ারি শাহজাহানের একাধিক বাড়িতে তল্লাশি চালায় ইডি। বেশ কিছু নথিও ইডি উদ্ধার করে। সেই প্রেক্ষিতেই শাহজাহানকে তলব করে ইডি। আজ হাজিরা দেবেন শাহজাহান? উঠছে প্রশ্ন।

এই প্রশ্ন যখন উঠছে, তখনই উল্লেখ্য যে প্রজাতন্ত্র দিবসের দিন এই শেখ শাহজাহান এরই ফেসবুক পেজে প্রজাতন্ত্র দিবস নিয়ে একটি কভার ফটো পোস্ট করতে লক্ষ্য করা যায়। যদিও তা তিনি নিমেষের মধ্যেই ডিলিট করে দেন। এর পরের সম্পূর্ণ যেটা বোঝা যাচ্ছে তিনি অন্তরালে থাকার চেষ্টা করছেন। কেনই বা তিনি অন্তরালে থাকছেন? কোথায় আছেন তিনি? সোমবার হাজিরা না দিলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আরও বড় পদক্ষেপ নিতে পারেন, শেখ শাহজাহানের বিরুদ্ধে এমনটাই ইডি সূত্রের খবর।

মূলত সোমবার শেখ শাহজাহানকে PMLA-এর (preventional of money laundering act) 50 ধারায় নোটিশ পাঠিয়েছে ইডি। এখন দেখার শেখ শাহজাহান তিনি নিজে ইডির ডাকে সাড়া দিয়ে হাজিরা দেন নাকি তার আইনজীবীকে পাঠিয়ে দেন ইডি দফতরে।

প্রসঙ্গত, শাহজাহানের ২ টি ফোন নম্বরের কল ডিটেইলস বের করছে ইডি। ইডি সূত্রে খবর আদেও আজ হাজিরা দেবেন শেখ শাহজাহান! এই জল্পনা যখন চলছে তখনই ইডি সূত্রের পাওয়া খবর অনুযায়ী, শাহজাহানের ২ টি ফোন নম্বরের কল ডিটেইলস বের করছে ইডি। গত ৫ জানুয়ারি ইডি আধিকারিকদের ওপর হামলার আগে শাহজাহানের ২টি ফোনই ব্যস্ত ছিল। পরবর্তীতে জানা যায়, ৩ মিনিট ফোন ব্যস্ত রেখে প্রায় ২৮ বার অনেকে ফোন করেছিলেন শাহজাহান। কাদের কাদের সঙ্গে সেই সময় কথা বলেছিলেন তা জানতে CDR (Call Detail Record) বা কল ডেটা রেকর্ড সংগ্রহ করছেন গোয়েন্দারা।

তদন্তকারী আধিকারিকদের বক্তব্য, সেই ৩ মিনিটেই হামলার পরিকল্পনা হয়। অনুগামীদের ফোন করে ইডি অফিসারদের উপর হামলার ছক করা হয়। প্রসঙ্গত, কোন কোন অনুগামীকে ফোন করেছিলেন শাহজাহান? কোনও প্রভাবশালীকে ফোন করেছিলেন তিনি? তা জানতেই মুলত কল রেকর্ড সংগ্রহ করা শুরু হয়েছে। সূত্রের খবর, তৃণমূল নেতার কল ডেটা সংগ্রহ করে আদালতেও তা জানাবেন ইডি আধিকারিকরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube