পানীয় জলের সমস্যার জন্য রাস্তা অবরোধ এলাকাবাসীর। পূর্ব বর্ধমানের আউশগ্রামের জামতাড়া মোড়ে রাস্তা অবরোধে সামিল এলাকার বাসিন্দাদের একাংশ।
অভিযোগ, চাষের জন্য সাবমার্সিবেল দিয়ে জল তোলায় এলাকার নলকূপ দিয়ে পানীয় জল উঠছে না, এই অভিযোগেই অবরোধ। অবিলম্বে সাবমারসিবল দিয়ে জল তোলা বন্ধ করতে হবে এমনটাই দাবি জানিয়েছেন তাঁরা।
অবরোধের জেরে গুসকরা মানকর রাজ্য সড়কে আটকে পড়ে প্রচুর যানবাহন। পুলিশি আশ্বাসে ঘন্টা দেড়েক পর অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বোরো ধান চাষের জন্য বেশকিছু কৃষক সাবমার্সিবেল থেকে জল তুলে চাষের জন্য জমি প্রস্তুত করছেন। ফলে ওই এলাকায় নলকূপ দিয়ে পানীয় জল উঠছে না। এতে পানীয় জলের সংকট তৈরি হয়েছে। তাঁদের আরও অভিযোগ, এ ব্যাপারে পঞ্চায়েত ও ব্লক অফিসে জানিয়েও কোন লাভ হয়নি।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

