যাতায়াত পথে ছিল অজয় নদ । সেই নদ পার করতে গিয়েই তলিয়ে গেলেন এক ব্যক্তি । রবিবার ঘটনাটি ঘটেছে আউসগ্রামের অজয় নদের হালসি ডাঙ্গা ঘাটে।।
এদিনের ঘটনায় জানা যায় নিখোঁজ ব্যাক্তির নাম রবি বদ্যকার, তাঁর বয়স হয়েছিল ৫০ বছর । এই ঘটনায় তাঁর সাইকেলটি নদ থেকে উদ্ধার করা হয় । তবে ৫ ঘন্টা অতিক্রান্ত হলেও শেষ পাওয়া খবর অনুযায়ী তাঁর কোন খোঁজ মেলেনি বলেই খবর । স্থানীয় পুলিশের সহযোগিতায় খোঁজাখুঁজির পর ডিজেস্টার ম্যানেজমেন্টের একটি টিম ঘটনাস্থলে পৌঁছয় ।
জানা যায় নিখোঁজ ব্যক্তি ভিক্ষাবৃত্তি করেন । অন্য দিনের মতো এই দিনও সাইকেল চেপে ছোড়া গ্রাম থেকে বীরভূমের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন । মাঝে অজয় নদ পার হতে গিয়েই কোনভাবে জলে পড়ে যান তিনি ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

