ন্যায় যাত্রায় রাহুলের নিরাপত্তা চেয়ে মমতাকে চিঠি খাড়গের

বঙ্গে রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’য় বারংবার বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল কর্মীরা। ছেঁড়া হয়েছে পদযাত্রার পোস্টার। এর মধ্যেই রাহুলের পদযাত্রার নিরাপত্তা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তাঁর আশঙ্কা, বাংলায় পদযাত্রা চলাকালীন রাহুলের উপর হামলা হতে পারে।

কোচবিহারে ন্যায় যাত্রা প্রবেশের আগেই সেইখানে তৃণমূল কর্মীরা পদযাত্রার পোস্টার ছেঁড়েন । না না ভাবে অশান্তি তৈরি হয়েছে ন্যায় যাত্রা নিয়ে । এর মধ্যেই বিশেষ কারণে দিল্লি যেতে হয় রাহুল গান্ধীকে । শনিবার আসার কথা থাকলেও তা বদলে হয় রবিবার । এই অবস্থায় জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে দ্বারস্থ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ।

শনিবার বাংলার মুখ্যমন্ত্রীর কাছে একটি আর্জি নিয়ে আসেন খাড়গে, লিখলেন চিঠিও। বর্তমানে বাংলায় ভারত জোড়ো ন্যায় যাত্রা চলছে। যদিও প্রথম দিনই কোচবিহারে প্রবেশ করার পর জরুরি কাজে দিল্লি বেরিয়ে যান রাহুল গান্ধী। তবে নির্ধারিত শিডিউল অনুযায়ী, বাংলার বেশ কিছু জেলার উপর দিয়ে রাহুলের এই যাত্রা চলবে। মল্লিকার্জুন খাড়গের কথায়, “আমার কাছে খবর রয়েছে, যাত্রায় বাধা সৃষ্টি করতে পার কিছু দুষ্কৃতী। জানি না এটা বাংলার সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে কি না। তবে আমার অনুরোধ আগামী কয়েকদিনের এই ভারত জোড়ো ন্যায় যাত্রা রুটের পর্যাপ্ত নির্দেশিকা সরকারের পক্ষ থেকে দেওয়া হোক। একইসঙ্গে যাত্রায় চলাকালীন কোনওভাবে অংশগ্রহণকারী এবং রাহুল গান্ধীর নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়, তার জন্য প্রয়োজনীয় বন্দোবস্ত করুন আপনি।”

রাহুল গান্ধীর নিরাপত্তা চেয়ে চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে খাড়গে লেখেন, “আমি জানি গান্ধী পরিবারের সঙ্গে আপনার ব্যক্তিগত স্তরে ভালো সম্পর্ক। তাই আপনি নিজেই চাইবেন আপনার রাজ্যে ভারত জোড়ো ন্যায় যাত্রা যাতে কোনও বাধার সম্মুখীন না হয়। সে কারণেই আমি নিজে আপনার কাছে এই অনুরোধটি রাখলাম।”

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube