পুলিশি তৎপরতায় উদ্ধার মাদক, ধৃত ২!

পশ্চিম বর্ধমান জেলার শিল্প শহর দুর্গাপুরে ভিনরাজ্য থেকে ঢুকছে মাদক । পুলিশি তৎপরতায় মাদক উদ্ধার করা হয় । ঘটনায় গ্রেফতার করা হয় দুই মাদক কারবারিকে । সোমবার কোক ওভেন থানার পুলিশ ধৃত দুইজনকে আসানসোল আদালতে পেশ করে ।

ভিন রাজ্য থেকে আসা নিষিদ্ধ মাদক, ব্রাউন সুগার, উদ্ধার করল কোক থানার পুলিশ । অভিযোগ উঠছে বেশ কিছুদিন ধরে দুর্গাপুর শহরে আসছে মাদক । সেই খবর পৌঁছয় পুলিশের কাছেও । জানা যাচ্ছে, মূলত শহরের বিভিন্ন সরকারি ও বেসরকারি ইঞ্জিনিয়ারিং ও মেডিক্যাল কলেজের পড়ুয়াদের কাছে মাদক পাচারের অভিযোগ ছিল । যা নিয়ে উদ্বিগ্ন ছিল আসানসোল দুর্গাপুর পুলিশ । এ বিষয়টি নিয়ে কোক ওভেন থানার ওসি-র নেতৃত্বে গঠিত হয় টিম ।

ওই টিমের তৎপরতায় রবিবার সন্ধ্যায় ডিভিসি মোড়ের কাছে একটি লাল রঙের চারচাকা গাড়িকে আটক করা হয় বলে জানা যায় । গাড়িতে থাকা দুই ব্যক্তির কাছ থেকে প্রায় ৪০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয় । সোমবার কোক ওভেন থানার পুলিশ ধৃত দুইজনকে আসানসোল আদালতে পেশ করে বলে খবর ।

অভিযুক্ত ৫৪ বছরের মহম্মদ শাকিল আহমেদ আসানসোল দক্ষিণ থানার ইসলামপুর মাস্টারপাড়ার বাসিন্দা ও ৩৯ বছরের কৃষ্ণেন্দু দাস ওরফে বাবলু হিরাপুর থানার বার্নপুরের বাসিন্দা । ধৃতদের
১৪ দিনের পুলিশি হেফাজত চেয়ে আসানসোল আদালতে পেশ করা হয় । পুলিশ ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনার সাথে আরও কেউ যুক্ত রয়েছে কি না এবং কোথায় কোথায় এই মাদক পাচার হত তার তদন্ত করতে চাইছে বলে জানা যায় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube