অকথ্য ভাষায় রাহুলকে আক্রমণ শুভেন্দুর, প্রতিবাদে কংগ্রেস

দু’দিনের বিরতির পর রবিবার থেকে পশ্চিমবঙ্গে ফের শুরু হয়েছে রাহুল গান্ধীর “ভারত জোড়ো ন্যায় যাত্রা”। রবিবার সেই যাত্রা শুরুর কিছুক্ষণ আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে অকথ্য ভাষায় আক্রমণ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার সকালে নন্দীগ্রামে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শোনার পর সাংবাদিকদের কাছে রাহুল গান্ধীর নাম শুনে শুভেন্দু অধিকারী বলেন, “ও একটা গা**!”

শুভেন্দু অধিকারীকে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে প্রশ্ন করা হলে তীব্র বিরক্তি নিয়ে তিনি বলেন, ‘গত চার দিন ধরে প্রশ্ন করে যাচ্ছেন, রাহুল গান্ধী, রাহুল গান্ধী। কে হরিদাস পাল? একটা গ**। বলছে, স্টোভের ওপর কয়লা দিয়ে সকাল বেলা চা তৈরি হয়। স্টোভের ওপরে কয়লা দেওয়া হয় আমি তো দেখিওনি শুনিওনি। যার এই সেন্স, তাকে কাউন্ট কেন করেন? পশ্চিম বাংলায় তো অপ্রাসঙ্গিক পার্টি। এই পার্টির কোনও অস্তিত্ব নেই।”

রবিবার জলপাইগুড়ি থেকে ফের শুরু হয়েছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। রবিবার দুপুরে জলপাইগুড়িতে রোড শো করেন রাহুল। তবে শুভেন্দুর এহেন অসম্মানজনক আক্রমনেরে পরে চুপ করে বসে নেই কংগ্রেস নেতৃত্ব । প্রদেশ কংগ্রেসের পক্ষে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করতে চলেছে প্রদেশ কংগ্রেস । কংগ্রেস সূত্রের খবর । বিহারে কিশানগঞ্জে ঢুকেছেন রাহুল এপরপর বিহারে কর্মসূচী ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube