ক্ষমতায় ফিরেই বিহারে আরজেডিকে কোণঠাসা করার চেষ্টা এনডিএ শিবিরের

ক্ষমতায় ফিরেই বিহারে আরজেডিকে কোণঠাসা করার চেষ্টা এনডিএ শিবিরের। অনাস্থা প্রস্তাব স্পিকারের বিরুদ্ধে। বিহার বিধানসভায় এনডিএ জোটের কয়েকজন নেতা ও বিধায়ক অনাস্থা প্রস্তাব এনেছেন স্পিকারের বিরুদ্ধে। বিধানসভার সেক্রেটারির কাছে ওই প্রস্তাব জমা দেওয়া হয়েছে।

বিহারের বিধানসভার স্পিকার অওয়ধ বিহারী চৌধুরী আরজেডি নেতা। নীতীশের জোটবদলের পরেই তাঁর অপসারণ চেয়েছেন ক্ষমতাসীন নেতারা। স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের নোটিস জমা দিয়েছেন বিজেপি বিধায়ক নন্দ কিশোর যাদব, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তারকিশোর প্রসাদ, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ‘হিন্দুস্তানি আওয়াম মোর্চা’ (হাম)-এর প্রতিষ্ঠাতা সভাপতি জিতনরাম মাঝি, জেডিইউ নেতা বিনয় কুমার চৌধুরী, রত্নেশ সদা এবং এনডিএ-এর শরিক অন্যান্য বিধায়কেরা। আস্থাভোট হওয়ার আগেই স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে আবার ও নতুন জটিলতা তৈরি হল বিহারের রাজনীতিতে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube