কথায় আছে মৃত্যু লেখা থাকলে যেমন ভাবেই হোক মৃত্যু হবেই । নাহলে সামান্য গাছ থেকে পড়ে মৃত্যু! তেমন ঘটনাই ঘটেছে বহরমপুরে । গাছে উঠে নামতে না পেরে গাছ থেকে পড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির ।
তেঁতুল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম মনোতোষ মন্ডল (৩২)। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে বহরমপুর থানার চুয়াপুর তেঁতুলতলা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, মৃত ব্যক্তি মানসিক ভরসাম্যহীন ছিলেন। রাস্তায় থাকতেন, বা অন্য কোন কাজ করতেন।
সোমবার সকালে ওই ব্যক্তি তেঁতুলতলা এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে তেতুল গাছে উঠে ব্যাগ নিয়ে তেতুল পাড়ছিল। সেই সময় গাছ থেকে মাটিতে পড়ে ওই ব্যক্তি। ঘটনাস্থালেই মৃত্যু হয় তার। পরে বহরমপুর থানার পুলিশ এসে মৃত দেহ উদ্ধার করে নিয়ে যায়। মৃতদেহ ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

