মুখ্যমন্ত্রীর দরবারে চাকরিপ্রার্থীরা!

এসএসসি যুব ছাত্র অধিকার মঞ্চের কর্মশিক্ষা-শারীরশিক্ষার চাকরিপ্রার্থীদের তরফ থেকে আজ রবিবার ৩ সদস্যের প্রতিনিধি মিলে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যান । সেখানে তাঁরা নিয়োগের দাবিতে ডেপুটেশন জমা দেন ।

এদিন তাঁদের দাবি, হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে ১৮ জানুয়ারি শারীরশিক্ষা-কর্মশিক্ষার চাকরিপ্রার্থীদের নিয়োগ সংক্রান্ত বিষয়ে শুনানি হয়েছিল; ৭ তারিখে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে এই বিষয়ে তাঁদের গুরুত্বপূর্ণ মামলা রয়েছে । সেই মামলায় রাজ্য সরকারের পক্ষ থেকে অ্যাডভোকেট জেনারেলকে বিশেষভাবে হলফনামা জমা দিয়ে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে এই বিষয়টি স্পষ্ট ভাবে উল্লেখ করার কথা বলা হয়েছে ।

প্রসঙ্গত, রাজ্য সরকার ২০২২ সালের নভেম্বর মাসে কর্মশিক্ষার-শারীরশিক্ষার প্রায় ১২০০ চাকরিপ্রার্থীকে তাদের রেকমেন্ডেশন দিয়েছে । কিন্তু এখনও চূড়ান্তভাবে কোন নিয়োগপত্র দেওয়া হয়নি বলেই জানা যাচ্ছে । চাকরিপ্রার্থীদের দাবি ৫ তারিখে অ্যাডভোকেট জেনারেল যদি সঠিকভাবে হলনামা জমা দেয় ।

মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে সরকারের পক্ষ থেকে অ্যাডভোকেট জেনারেল যাতে সেই নির্দিষ্ট দিনে হলফনামা জমা করে দেন তার জন্যই আজকে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে গিয়ে এসএসসি যুব ছাত্র অধিকার মঞ্চের কর্মশিক্ষা-শারীরশিক্ষার চাকরি প্রার্থীরা ডেপুটেশন ও সেই অর্ডার কপি দিয়ে এলেন, আজ দুপুর দেড়টায়।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube