রাজ্যে বহাল শীতের আমেজ, রয়েছে বৃষ্টির পূর্বাভাসও

চলতি মাসের শেষ আর ফেব্রুয়ারীর শুরুতে ফের বদল আসতে পারে রাজ্যের আবহাওয়ায় । আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আসন্ন সপ্তাহের মাঝামাঝি সময়ে ফের রাজ্যে প্রবেশ করবে বৃষ্টি । ভিজতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বহু জায়গা । সেই সময় কিছুটা বাড়বে তাপমাত্রা । তবে আপাতত শীতের স্পেল চলবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস ।

আগামী তিন দিন রাজ্যে তাপমাত্রায় খুব একটা বদল দেখা যাবে না । আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার, বৃহস্পতিবার থেকে রাজ্যের বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । সকালবেলায় হালকা কুয়াশায় চারদিক ঢাকা থাকলেও বেলার দিকে পরিষ্কার আকাশ থাকবে।

৩১ জানুয়ারি, কলকাতা, দুই ২৪ পরগনা সহ পূর্ব মেদিনীপুরের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলেই খবর । এই সপ্তাহেই দার্জিলিংয়ে এ বৃষ্টিপাতের সম্ভাবনা । এরপর ২৯,৩০ ও ৩১ জানুয়ারি বৃষ্টি হতে পারে উত্তরের সমতলের জেলাগুলিতে । বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি জেলায় ।

আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয়ও বাষ্প এ রাজ্যে প্রবেশ করবে । শহর কলকাতায় আপাতত শীতের আমেজ বজায় থাকবে । ভোরের দিকে কুয়াশার আধিক্য থাকবে । ওদিকে রাতের দিকে তাপমাত্রা স্বাভাবিকের থেকে নীচে থাকবে ।

কলকাতার ক্ষেত্রে আজ সর্বনিম্ন তাপমাত্রা বা রাতের তাপমাত্রা থাকবে ১২.৯ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম । সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৩৮ থেকে ৯৫ শতাংশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube