লোকসভা নির্বাচনের আগে দক্ষিণ নামখানায় তৃণমূল ভাঙন

লোকসভা নির্বাচনের আগে দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানাতে তৃণমূলে ভাঙন। একাধিক নেতৃত্ব যোগ দিলেন বিজেপিতে। পঞ্চায়েত নির্বাচনে টিকিট না পেয়েই দলবদল দাবি তৃণমূলের। রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা?

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন নামখানা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি কল্পনা মালি মন্ডল। গতবারে তিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল থেকে জয়লাভ করে নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছিলেন কল্পনা মালি মন্ডল। কিন্তু এবারের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের থেকে ভোটের টিকিট দেওয়া হয়নি তাকে।

অন্যদিকে গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়ে জয়লাভ করে নামখানা গ্রাম পঞ্চায়েতের সদস্য নামখানার দ্বারিকনগর এলাকার বাসিন্দা সুকদেব সাহু। এবারের পঞ্চায়েত নির্বাচনে শুকদেবকেও দলের তরফে টিকিট দেওয়া হয়নি।
পাশাপাশি একই সাথে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন নামখানার দ্বারিকনগর গ্রামের তৃণমূলের জোনাল সভাপতি সুকুমার পাত্র।

এছাড়াও রবিবার নামখানা ব্লক থেকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে আরো বেশ কয়েকজন তৃণমূল কর্মীরা।

তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করে নামখানা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি কল্পনা মালি মন্ডল বলেন বিজেপির নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়েছি এবং বিগত পাঁচ বছর নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি পদে থাকাকালীন তৃণমূলের যে দুর্নীতি দেখেছি তাতে ওই দল আমি ছাড়তে বাধ্য হয়েছি। পাশাপাশি তিনি আরও বলেন তৃণমূল দলটাই দুর্নীতি পরায়ন এবং পরিবার তন্ত্রের দল।

যদিও এই বিষয়ে সাগর বিধান সভার বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বলেন,” দলের দুর্নীতি নিয়ে গত পাঁচ বছরে উনি তেমন কিছু আমাকে বলেননি। ক্ষমতায় না থাকার জন্যে দলবদল করেছেন। আগে সিপিএমে ছিলেন পরে তৃণমূলে এসে পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছিলেন। এখন বিজেপি তে গেছেন।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube