উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । জানা যাচ্ছে রবিবার আর কিছুক্ষণের মধ্যেই কোচবিহারে পৌঁছবেন তিনি ।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আকাশপথে হাসিমারা বিমানবন্দরে অবতরণ করার পর গাড়ি করে কোচবিহারের উদ্দেশ্যে রওনা দেবেন । আজ, রবিবার, কোচবিহারে সার্কিট হাউজে রাত্রি যাপন করবেন মুখ্যমন্ত্রী ।

আগামীকাল কোচবিহারের রাসমেলা ময়দানে একটি সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেখান থেকে বিভিন্ন বেনিফিশিয়ারিদের বিভিন্ন সামগ্রী প্রদান করবেন তিনি ।একই সঙ্গে বাবুর হাটে চিলারায়ের মূর্তির উদ্বোধন করার কথা রয়েছে তাঁর ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube