রাহুলের পথে তৃণমূলের পতাকা!

ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা । তবে যেই পথ দিয়ে রাহুল গান্ধী যাবেন, সেই পথে দেখা যায় তৃণমূলের পতাকা । একই সঙ্গে চোখে পড়ে রাজ্য সরকারের কাজের ব্যানারে ভরে দেওয়া হচ্ছে সেই সকল রাস্তা ।

জানা যায় আজ সন্ধ্যায় রাহুল থাকবেন চোপড়া থানার সোনাপুর এলাকায় । কংগ্রেসের বক্তব্য, তাঁদের পতাকা ব্যানার ঘেষে তৃণমূল নিজেদের ব্যানার পতাকা লাগাচ্ছে । এদিকে রাহুলের সভা নিয়ে প্রস্তুতি তুঙ্গে চোপড়া কংগ্রেসের ।

এই বিষয়ে তৃণমূলের পালটা বক্তব্য, তাঁদের নেত্রী মমতা ব্যানার্জী রায়গঞ্জে আসবেন ৩০ তারিখ, সেই কারণে এই পোস্টার লাগানো হয়েছে । যদিও তৃণমূলের এই দাবি কতটা যুক্তিপূর্ণ তা নিয়ে প্রশ্ন উঠেছে । রায়গঞ্জ থেকে সোনাপুরের দূরত্ব ১৪০ কিলোমিটারেরও বেশি বলেই জানা যায় । সেক্ষেত্রে রাহুল গান্ধীর জাত্রাপথে তৃণমূলের ব্যানার লাগানর কোনও মানে হয়না বলেই মনে করছেন অনেকে । তাছাড়া আরও যুক্তি তৈরি করে বলা হচ্ছে, মুখ্যমন্ত্রী রায়গঞ্জে আকাশ পথে আসবেন, তাহলে রাস্তায় ছবি ও ব্যানার কেন?

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube