মুর্শিদাবাদের বামনাবাদ পদ্মা নদীতে দেখতে পাওয়া যায় এক কিশোরীর ভাসমান মৃতদেহ । সেই মৃতদেহ উদ্ধার করাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হল রবিবার । ঘটনাটি ঘটেছে রবিবার সকালে মু্র্শিদাবাদের রানীনগর থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বামনাবাদ বিচপাড়া পদ্মা নদীতে ।
এদিনের ঘটনায় জানা যায়, স্থানীয় বাসিন্দারা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন, তখনই তাঁরা ওই দেহ দেখতে পান । প্রথমে তাঁরা নদীতে কিছু একটা ভাসতে দেখতে পান । তারপর দেখা যায় এক কিশোরীর দেহ ভাসছে নদী । ঘটনার পর বিচপাড়া পদ্মা নদীর ধারে মানুষের ভিড় জমতে শুরু হয় । খবর দেওয়া হয় রানীনগর থানায় ।
পুলিশ এসে মৃতদেহ নদী থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায় । তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, ওই কিশোরীর নাম পরিচয় জানা যায়নি বলেই খবর । কোথা থেকে কিভাবে ওই অজ্ঞাতপরিচয় যুবতীর দেহ নদীতে এল তা পরিস্কার করে কেঊ বলতে পারেননি । তবে রানীনগর থানার পুলিশ প্রসাশন ঘটনার তদন্ত শুরু করেছে বলেই খবর ।
এদিনের ঘটনায় স্থানীয় বাসিন্দারা জানান, সকালে নদীতে মাছ ধরতে গিয়ে মানুষজন প্রথম মৃতদেহটি ভাসতে দেখতে পান । ওই কিশোরীর গায়ে নাইটি পরা ছিল বলেও তাঁরা জানান । তাঁদের প্রাথমিক অনুমান কেউ রাতের অন্ধকারে মেরে ফেলে গিয়েছে । ওকে তাঁরা আগে কোনদিন দেখেননি বলেও জানান । পরে রানীনগর থানার পুলিশ পৌঁছে নদী থেকে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় । পরে দেহ ময়নাতদন্তের জন্য বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় রানীনগর থানার পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

