আবারও প্রকাশ্যে এল বোমা বিস্ফোরণের ঘটনা । ঘটনাটি ঘটেছে বীজপুর থানার কাঁচরাপাড়ার কালিনগর রোডে । এদিনের ঘটনায় আহত হয়েছেন ২ ব্যক্তি ।
জানা যায়, বস্তায় করে জিনিস ফেরি করছিলেন দুই ব্যক্তি । তারপর বস্তার ভিতর থেকে ফেরি করা জিনিস বার করার সময় ঘটে যায় বোমা বিস্ফোরণ । বিস্ফোরণের জেরে এদিন আহত হন দুই ফেরিওয়ালা ।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, সঞ্জয় অধিকারী ও বিধান দাস দু’জনে সকাল বেলায় বিভিন্ন জায়গা থেকে ফেরি করে বস্তায় জিনিসপত্র আনেন । তাঁরা গোডাউনে বস্তা থেকে ফেরি করা জিনিস বার করছিলেন সেই সময়ে হঠাত করে বোমা বিস্ফোরণ হয় । এদিনের ঘটনায় একজনের পায়ে আঘাত লাগে; অন্যজনের হাতে লাগে চোট । গুরুতর যখম অবস্থায় তাঁরা ভর্তি রয়েছেন কল্যাণীর জেএনএম হাসপাতালে ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

